ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একই দিনে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

অনলাইন সংস্করণ
২২ অক্টোবর ২০২০, ৭:৪২ পূর্বাহ্ণ ৪৮ বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একই দিনে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একই দিনে পৃথক সড়ক দূর্ঘটনায় পল্লী বিদ্যুতের এক শ্রমিকসহ নিহত হয়েছে দুজন। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে আরও দুজন। বুধবার (২১ অক্টোবর) মহাসড়কের নাজিরাবাজার ও পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় এই দূর্ঘটনা দুটি ঘটে। বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নের নাজিরাবাজার এলাকায় বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি বসানোর জন্য কয়েকজন শ্রমিক একটি ঠেলাগাড়ি যোগে বৈদ্যুতিক খুঁটি নিয়ে সড়ক পারাপার হচ্ছিলেন। সে সময় দ্রুতগামী একটি ট্রাক পিলারসহ ঠেলাগাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল (২৬) নামে এক শ্রমিক নিহত হন। গুরুতর আহত হন আরও দুজন। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। এ সময় পথচারীরা চালকসহ ট্রাকটি আটক করে। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই দিন সকালে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ইউটার্ন নিতে গিয়ে লরির চাপায় হুমায়ুন কবীর (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। নিহত হুমায়ুন কবিরের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি পরিবারসহ কুমিল্লায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত রিকশাটি উদ্ধার করে এবং নিহত ব্যক্তির মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন এই বিষয় দুটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন