ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

ঠিক হলো ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল লাইনআপ

অনলাইন সংস্করণ
৭ আগস্ট ২০২০, ৬:৪২ পূর্বাহ্ণ • ৮৯ বার পঠিত
ঠিক হলো ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল লাইনআপ

অনলাইন ডেস্কঃ

সেভিয়া, লেভারকুসেন, উলভস, বাসেল নিশ্চিত করেছে শেষ আটে খেলা।
ঠিক হয়ে গেছে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল লাইনআপ। গত রাতে (৬ আগষ্ট) সেভিয়ার সাথে লেভারকুসেন, উলভারহ্যাম্পটন আর বাসেল নিশ্চিত করেছে শেষ আটে খেলা।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) রাতে ইউরোপা লিগে ৪টা ম্যাচ থাকলেও নজর ছিল সেভিয়া-রোমা বিগ ক্ল্যাশে। এমএসভি অ্যারেনায় ইতালিয়ান ক্লাবটাকে খুব একটা পাত্তা দেয় নি পাচবার এি ট্রফি জেতা সেভিয়া। এভার বানেগার সাজানো বলে ম্যাচের একুশ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন রেগুলিয়ন।

এরপর রোমা চেষ্টা করেছে ম্যাচে ফেরার। মাঝমাঠের দখল নিজেদের কাছে রেখে তৈরি করেছে আক্রমণ। তবে, কাজের কাজ কিছুই হয় নি। উল্টো ফার্স্ট হাফের শেষ ওকম্পোসের অ্যাসিস্টে এন নেসরির গোলে স্কোরলাইন ২-০ করে সেভিয়া। পরে লিড ধরে রেখে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল খেলা।

আরও পড়ুন