ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

ট্রাকচাপায় ছাগল মারায় চালককে পিটিয়ে হত্যা

অনলাইন সংস্করণ
১৯ সেপ্টেম্বর ২০২০, ৬:২০ পূর্বাহ্ণ • ৯৩ বার পঠিত
ট্রাকচাপায় ছাগল মারায় চালককে পিটিয়ে হত্যা
রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় ট্রাকচাপায় দুটি ছাগল মারার ঘটনায় ট্রাক চালক আবু তালেবকে পিটিয়ে হত্যা করেছে ছাগল মালিক ও তার লোকেরা। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ শিবজাইট এলাকার গোলাম মোস্তফার দুটি ছাগল মেরে ফেলেন ট্রাক চালক আবু তালেব। পরে ছাগলের মালিক গোলাম মোস্তফা ১০ থেকে ১৫ টি মোটরসাইকেলে লোকজন ঢেকে নিয়ে ট্রাকের পেছনে ধাওয়া করে। অন্তত ১৬ কিলোমিটার এলাকা ধাওয়া করার পর পুঠিয়া উপজেলার বাসুপাড়ায় এলাকায় এসে ট্রাক চালক আবু তালেবকে আটক করে মারধর করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে ট্রাক চালক মারা যান।

আরও পড়ুন