ঢাকা • ৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

ঝিকরগাছায় অবহেলিত রাস্তাটি একদিনে সংস্কার করলেন দুই সমাজ সেবক

অনলাইন সংস্করণ
১১ এপ্রিল ২০২১, ১২:৩৫ অপরাহ্ণ • ৫৬ বার পঠিত
ঝিকরগাছায় অবহেলিত রাস্তাটি একদিনে সংস্কার করলেন দুই সমাজ সেবক
যশোর প্রতিনিধিঃ
দীর্ঘ ১০ বছর ধরে চলাচলে অনুপযোগী গ্রামীণ কাঁচা সড়কে মাটি ভরাট করে এক দিনে সংস্কারের পর চলাচলে উপযোগী করে দিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও তরুণ সমাজ সেবক ডাঃ বিল্লাল হোসেন এবং সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী নামে দুইজন উদ্যোক্তা । শনিবার (১০ এপ্রিল) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার ৫নং পানিসারা ইউনিয়ন ও ৮নং নির্বাসখোলা ইউনিয়নের মাঝামাঝি কুলিয়া ও শিওরদাহ গ্রামের শেষ প্রান্তের কাঁচা রাস্তাটি সংস্কার করেন তারা। এলাকাবাসী জানান,গ্রামীণ জরাজীর্ণ রাস্তাটি সংস্কারের জন্য ইতোপূর্বে মেম্বার ও চেয়ারম্যানদের কাছে জানানো হয়েছিলো অনেক বার। কিন্তু তাদের কাছ থেকে আজ পর্যন্ত কোন সুযোগ সুবিধা পাওয়া যায়নি।আজ আমাদের রাস্তাটি এই দুই আলোকিত মানুষের জন্য সংস্কার হওয়ায় আমরা গ্রামবাসী অনেক খুশি। দীর্ঘদিন ধরে রাস্তাটি অবহেলিত থাকায় উপজেলার কুলিয়া গ্রামের এই দুই কৃতি সন্তান তাদের ব্যক্তিগত উদ্যোগে মাটি ফেলে সংস্কার করে জনগনের জন্য চলাচলের উপযোগী করে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মীর বাবর জান বরুন, ইউপি সদস্য আনারুল ইসলাম, সাবেক মহিলা ইউপি সদস্য হাসনা হেনা, ডাঃ জবেদ আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

আরও পড়ুন