ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

জেলা কমান্ড্যাট-এর সাহসিকতায় ছিনতাইকারী গ্রেফতার

অনলাইন সংস্করণ
১৪ নভেম্বর ২০২৩, ৪:৪৪ পূর্বাহ্ণ • ১১০ বার পঠিত
জেলা কমান্ড্যাট-এর সাহসিকতায় ছিনতাইকারী গ্রেফতার
  • শাহ সাহিদ উদ্দিন, দেবিদ্বার:
কুমিল্লা জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর "জেলা কমান্ড্যাট" শাহীদুল ইসলাম এর অসীম সাহসিকতায় আক্রমণকারী ছিনতাইকারীদলের মুলহোতা গ্রেফতার। রবিবার রাতে জেলা কমান্ড্যাট ও তার স্ত্রীসহ "বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট"-এর মাঠ সংলগ্ন রাস্তায় হাঁটার সময় দু'জন ছিনতাইকারী চাকু হাতে তাদের পথরোধ করে এবং মোবাইল, মানিব্যাগ সহ অন্যান মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। জেলা কমান্ড্যাট সাহসিকতার সঙ্গে সুকৌশলে একজনকে ঝাপটে ধরে চিৎকার শুরু করলে নিকটবর্তী আনসার ক্যাম্প হতে ব্যাটালিয়ন আনসার রায়হান ও আফজাল হাজির হয়ে একজনকে আটক করে ও অন্যজনকে ধাওয়া করলে পালিয়ে যায়। ব্যাটালিয়ন আনসার রায়হান বলেন ছিনতাইকারী চক্রে আরো ৪/৫জন যুক্ত ছিলেন। জেলা কমান্ড্যাট'র সাহস ও আমাদের উপস্থিতি টের পেয়ে আগে থেকেই পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয় এবং তার তথ্যের উপর ভিত্তি করে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকেও আটক করতে সক্ষম হন পুলিশ।

আরও পড়ুন