ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ

অনলাইন সংস্করণ
৯ আগস্ট ২০২০, ৭:৩৭ পূর্বাহ্ণ • ৬১ বার পঠিত
জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ
সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা জীবন-জীবিকার তাগিদে আজও গাদাগাদি করে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে ফিরছে মানুষ। যাত্রাপথে বেশিরভাগ যাত্রীই মানছেন না কোনো স্বাস্থ্যবিধি। রবিবার (০৯ আগষ্ট) ভোর থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চগুলো রাজধানীর সদরঘাটে ভিড়তে থাকে। তবে যাত্রাপথে তাদের বেশির ভাগই কোনো স্বাস্থ্যবিধিই মানছেন না। বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে যারা ঢাকায় ফিরছেন তাদের স্বাস্থ্যঝুঁকিটা বেশি। নদীতে প্রবল স্রোতের কারণে বেশীর ভাগ লঞ্চই পৌঁছে বিলম্বে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঈদের তিন দিনের ছুটির পর বাড়তি ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন এসব মানুষ। রবিবার কাজে যোগ দিতে অফিস-আদালতগামী যাত্রীদের চাপ একটু বেশীই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। অতিরিক্ত যাত্রী নিয়ে ভোর থেকেই বেশির ভাগ লঞ্চ সদরঘাটে ভিড়ে। এরপর নামার জন্য শুরু হয় হুড়াহুড়ি। করোনা মহামারির এই সময়েও লঞ্চের ভেতর এবং নামার সময় যাত্রীদের মাঝে কোনো সচেতনতাই দেখা যায়নি। একদিকে অতিরিক্ত যাত্রী আর অন্যদিকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের।

আরও পড়ুন