ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

জন্মাষ্টমী - সুকৃতি ভট্টাচার্য্য

অনলাইন সংস্করণ
১২ আগস্ট ২০২০, ৫:১২ পূর্বাহ্ণ • ৮০ বার পঠিত
জন্মাষ্টমী - সুকৃতি ভট্টাচার্য্য
ভাদ্র মাসের অষ্টমীতে কংস কারাগারে, সেদিন কৃষ্ণ জন্ম নিলো দৈবকীর উদরে। আপন মামার কারাগারে বন্দী ছিলো মা, কৃষ্ণ পক্ষের অষ্টমী রাত প্রসব বেদনা। বসুদেব নিয়ে রাখে মথুরায় নন্দের আলয়ে, সেই খানেতে বাড়ে কৃষ্ণ দিন ক্ষন নিয়ে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে গেলো মথুরাতে, জন্ম নিল দেব কৃষ্ণ কলি উদ্ধারিতে। কারাগারে বন্ধ সবি তালা অষ্টমীতে, নিজেই খুললো কারা ঝড় বাদলের রাতে। দিনে দিনে মথুরাতে বাড়ে বংশীধারী, শ্রীকৃষ্ণের জন্মদিনে হলো বৃষ্টি ভারী। পুত্র পেয়ে নন্দ মেতে উঠে আনন্দেতে, দৈবকী উদরে জন্ম পালন যশোদার হাতে। কেউ জানে না কোথায় জন্ম নন্দের নন্দন, মথুরাতে জানে না কেউ ছিলো কার ধন। কংস ধ্বংস করায় ছিলো গোপালের মতি, কারাবাসে তাইতো জন্ম কানাইয়া সারতি। কৃষ্ণের মুরালি বাজে সু মধুর সুরে, ভগবান ধরায় এলো শিশু রুপ ধরে।

আরও পড়ুন