ঢাকা • ১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

ছয় জেলায় পানিতে ডুবে দশ শিশুসহ ১১ জনের মৃত্যু

অনলাইন সংস্করণ
৩ সেপ্টেম্বর ২০২০, ৯:০১ অপরাহ্ণ • ৫৬ বার পঠিত
ছয় জেলায় পানিতে ডুবে দশ শিশুসহ ১১ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্টঃ কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, জয়পুরহাট ও নাটোরে পানিতে ডুবে ১০ শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। কুড়িগ্রামের রৌমারীতে নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্বজনরা জানায়, খালার বাড়িতে বেড়াতে গিয়ে সোনাভরি নদীতে গোসলে নামে পাঁচ খালাতো ভাইবোন। এসময় দুইজন উঠে আসতে সক্ষম হলেও বাকি তিনজন ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে কিশোরগঞ্জের নিকলীতে পুকুরে ডুবে একই পরিবারের দুইজনসহ তিন শিশু মারা গেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর, মেহেরপুর ও নাটোরে নলডাঙ্গায় পানিতে ডুবে আরও চার শিশু ও জয়পুরহাটের পাঁচবিবিতে নদীতে ডুবে এক বৃদ্ধ মারা গেছেন।

আরও পড়ুন