ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

ছোট ভাইকে বাঁচাতে কুবি শিক্ষার্থীর আকুতি

অনলাইন সংস্করণ
১০ মে ২০২১, ৬:১১ অপরাহ্ণ • ১৫৯ বার পঠিত
ছোট ভাইকে বাঁচাতে কুবি শিক্ষার্থীর আকুতি
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:
দূরারোগ্য ব্যাধি ‘একিউট লিওকোমিয়ায়’ আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসানুল হক শিপনের ছোট ভাই রবিউল ইসলাম। একিউট লিওকোমিয়া এমন এক জটিল রোগ চিকিৎসা বিজ্ঞানে যা এক ধরনের ব্লাড ক্যান্সার নামে পরিচিত। রবিউলের জন্য দোয়া ও সহযোগিতা চেয়েছেন তার বড় ভাই শিপন। রবিউলের বড় ভাই শিপন বলেন, রবিউল আমার ছোট ভাই। ক্যান্সার আক্রান্ত হওয়ার আগে সে আমাদের এলাকায় স্থানীয় একটা কোম্পানিতে চাকরি করতো। তার উপার্জনের টাকা দিয়েই মূলত আমাদের পরিবার চলতো। আমার পড়ার খরচও চালাতো সে। আর এখন সে এমন দুরারোগ্য রোগে আক্রান্ত। অথচ বড় ভাই হিসেবে আমি তার জন্য কিছুই করতে পারছি না। রবিউল বর্তমানে রাজধানীর সিনিয়র সিটিজেন হেলথ কেয়ারে চিকিৎসাধীন। তার চিকিৎসায় প্রয়োজন বিপুল অংকের অর্থ। যা রবিউলের নিম্ম মধ্যবিত্ত পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। তাই রবিউল কে বাঁচাতে কেউ সাহায্য করতে চাইলে সাহায্য পাঠাতে পারেন- ০১৯১৮৫৩৪৭৭৮ (বিকাশ), ০১৯১৮৫৩৪৭৭৮ (নগদ), ০১৯১৮৫৩৪৭৭৮-৭ (রকেট)

আরও পড়ুন