ঢাকা • ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

চীনে দুই জাহাজের সংঘর্ষে নিহত ৮

অনলাইন সংস্করণ
২২ আগস্ট ২০২০, ৪:১৯ অপরাহ্ণ • ৬৩ বার পঠিত
চীনে দুই জাহাজের সংঘর্ষে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের ইয়াংজি নদীর মোহনায় একটি তেলের ট্যাঙ্কার ও একটি কার্গো জাহাজের সংঘর্ষে আট জনের নিশ্চিত প্রাণহানি ঘটেছে , নিখোঁজ রয়েছে ছয় জন। সমুদ্র কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়। খবর এএফপি’র। বৃহস্পতিবার ভোর ৩টা৩৯ মিনিটে দক্ষিণে প্রায় ১.৩ নটিক্যাল মাইল দূরবর্তি মোহনায়, প্রায় ৩ হাজার টন গ্যাসোলিন বহনকারী একটি ট্যাঙ্কার এবং বালু ও নুড়ি বোঝাই একটি জাহাজের মধ্যে সংঘর্ষে ট্যাংকারের ডেকে আগুন লেগে যায় এবং পরবর্তিতে সেটি ডুবে যায়। এ দুর্ঘটনার পরে তিনজনকে উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ট্যাঙ্কারে আরোহন করা জরুরি কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর মোট আটটি লাশের সন্ধান পায়। উদ্ধারকারীরা নিখোঁজদের অনুসন্ধানে তল্লাসি চালিয়ে যাচ্ছে। উদ্ধার ও অনুসন্ধান কাজে পনেরোটি জাহাজ ও দু’টি বিমান ব্যবহৃত হচ্ছে।

আরও পড়ুন