ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

চান্দিনায় রোগীর মেয়েকে ধর্ষণের চেষ্টা, ওয়ার্ডবয়কে গণধোলাই

অনলাইন সংস্করণ
৩ সেপ্টেম্বর ২০২০, ৫:০৪ পূর্বাহ্ণ • ৮৮ বার পঠিত
চান্দিনায় রোগীর মেয়েকে ধর্ষণের চেষ্টা, ওয়ার্ডবয়কে গণধোলাই
চান্দিনা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মেয়েকে যৌন নির্যাতন করেছে ওয়ার্ড বয় আবুল বাশার। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ওয়ার্ডে ওই ঘটনা ঘটে। এসময় হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগী ও তাদের স্বজনরা ওই ওয়ার্ডবয়কে আটক করে গণধোলাই দেয়। এ ঘটনায় বুধবার তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। আবুল বাশার (৩৫) চান্দিনা উপজেলার কালেমসার গ্রামের আব্দুল আজিজের ছেলে। চিকিৎসাধীন নারী জানান, গত ৩১ আগস্ট তার চিকিৎসার জন্য চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বড় মেয়েও সাথে ছিল। মঙ্গলবার রাত আড়াইটার দিকে ওয়ার্ডবয় আবুল বাশার তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। মেয়ের চিৎকার শুনে রোগীরা জেগে উঠলে ওই ওয়ার্ড বয় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাকে গণধোলাই দেয়। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। একই কক্ষে থাকা রোগী শাহিনা আক্তার জানান, অন্যান্য দিন রাতে ওয়ার্ডে লাইট জ্বালানো থাকে। মঙ্গলবার রাত ১১টার পর ওই ওয়ার্ডবয় এসে লাইট অফ করে দিয়ে সবাইকে ঘুমাতে বলে চলে যায়। রাত অনুমান আড়াইটার দিকে চিৎকার শুনে ঘুম ভাঙলে দেখি, ওয়ার্ডবয় দৌড়ে চলে যাচ্ছে। মহিলা ওয়ার্ডে পুরুষদের আসাই তো ঠিক না। ওয়ার্ডবয় আবুল বাশার জানান, রাত ৮টা থেকে আমার ডিউটি ছিল। রাত ১২টার সময় ঘুমিয়ে পড়ি। চিৎকার শুনে বের হলে তারা (রোগী ও তাদের স্বজনরা) আমাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ার উল্যাহ্ জানান, রোগীর স্বজনের সাথে অনৈতিক কর্মটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে আমরা জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. হাছিনা আক্তারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করেছি। থানার ওসি শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, প্রাথমিক তদন্তে যৌন হয়রানির বিষয়টির সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ জানান, তদন্ত কমিটি গঠন করেছি। তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। দোষী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন