ঢাকা ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু

চাকরিতে কোটা বাতিল অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

অনলাইন সংস্করণ
২ জানুয়ারি ২০২১, ৪:১৪ অপরাহ্ণ ৫১ বার পঠিত
চাকরিতে কোটা বাতিল অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ
সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ‘শহীদ সন্তান-৭১’ আয়োজিত আলোচনা সভায় ওঠা দাবির সঙ্গে সংহতি জানিয়ে তিনি এ আহবান জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই কোটা বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। রাজাকারের সন্তানদের দ্বারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যাবে না। প্রশাসনে যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক না থাকে, তাহলে সেখানে তারা সেই গান গাইবে, যা পাকিস্তান আমলে গাইত। মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের মূল্যয়ন প্রধানমন্ত্রী অবশ্যই করবেন। সভায় সংগঠনটির পক্ষ থেকে ১৫ ডিসেম্বরকে জাতীয় শহীদ বীর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণাসহ সরকারের কাছে বেশ কয়েকটি দাবি জানানো হয়। অন্য দাবির মধ্যে রয়েছে- শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের নাতি-নাতনিদের উত্তরাধিকার সুবিধা প্রদান এবং সরকারি চাকরিতে কোটা সুবিধা প্রবর্তন, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ২৫% রাজনৈতিক কোটা নির্ধারণ, স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী পরিবারের তালিকা প্রণয়ন এবং যুদ্ধাপরাধী সন্তানদের বয়কট ও রাজাকারের তালিকা দ্রুত প্রস্তুত করে বিচার নিশ্চিত করা। সভায় গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ও মুক্তিযোদ্ধা কবির আহম্মেদ ভূঁইয়া বলেন, আজ প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের নামের শুরুতে সন্মানসূচক ‘বীর’ যুক্ত করার নির্দেশ দিয়েছেন। কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর পর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে চরম লাঞ্ছিত করা হয়েছিল। তখন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ভাতা তিনশত টাকা দেওয়া হত। এর চেয়ে অপমানজনক আর কী হতে পারে। ‘শহীদ সন্তান-৭১’ সংগঠনের সভাপতি ড. সেলিনা রশীদ বলেন, অযত্ন, অবহেলা, পিতৃস্নেহ হতে বঞ্চিত শহীদ সন্তানেরা সময়ের পরিক্রমায় আজ এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে যে কোন যড়যন্ত্র, জাতির পিতা বা তার পরিবারকে অপমান করার যে কোন দুঃসাহস রুখে দেওয়ার ক্ষমতা এখন শহীদ পরিবারদের আছে। সংগঠনটির সাধারণ সম্পাদক আল আমিন মুক্তির সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন, বিশিষ্ট আইনজীবি জাকির আহম্মেদ, মুক্তিযোদ্ধা সন্তান অধ্যাপক এম.এ হাফিজ ও এমদাদুল হক।

আরও পড়ুন