ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

চতুর্থ ধাপে আরো ২৯৭৩ বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

অনলাইন সংস্করণ
২৫ জুন ২০২১, ৪:৩৫ পূর্বাহ্ণ ৪৯ বার পঠিত
চতুর্থ ধাপে আরো ২৯৭৩ বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ
ডেস্ক রিপোর্টঃ 
বীর মুক্তিযোদ্ধাদের নামের সমন্বিত তালিকা ( চতুর্থ পর্ব) প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে এ তালিকা প্রকাশ করে মন্ত্রণালয়। এতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণ অন্তে ৮ বিভাগের ৫৫ উপজেলার ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়। এ তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে। প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ৯৩৮ জন, চট্টগ্রামে ১৭৭, বরিশালে ১৬৭, খুলনায় ৫৬২, ময়মনসিংহে ২০২, রাজশাহীতে ৭৭৮, রংপুরে ৫৮ ও সিলেট বিভাগে ৯১ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। এর আগে গত ২৫ মার্চ প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন, দ্বিতীয় ধাপে গত ৯ মে ৬ হাজার ৯৮৮ জন এবং ৭ জুন তৃতীয় ধাপে ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

আরও পড়ুন