ঢাকা ১৭ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে চার মৃত্যু

অনলাইন সংস্করণ
২৫ অক্টোবর ২০২২, ৬:৫৭ পূর্বাহ্ণ ৬৩ বার পঠিত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে চার মৃত্যু
অনলাইন ডেস্ক: 
ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে চার মৃত্যু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে উপকূলীয় দ্বীপ জেলা ভোলার বিভিন্ন জনপদ লণ্ডভণ্ড হয়ে গেছে। সোমবার রাত থেকে ভোর পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও ঝড়ে জেলার সাত উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও বহু গাছপালা বিধ্বস্ত হয়েছে। এসময় গাছ চাপাসহ আঘাত পেয়ে ও পানিতে ডুবে জেলায় চার জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মেইকার বাড়ির মফিজল ইসলাম (৬০)। তিনি ঘর চাপা পড়ে নিহত হন। দৌলতখান উপজেলায় বিবি খাদিজা (২০)। তিনিও ঘর চাপায় নিহত হন। এছাড়া লালমোহন উপজেলার লড হাডিঞ্জ ইউনিয়নে ফাতেমা বাদ গ্রামে রাবেয়া (৩০) পানিতে ও চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নে মোটরসাইকেলে যাওয়ার সময় গাছের ঢালার সাথে আঘাত পেয়ে মনির (৩০) নামে এক যুবক নিহত হন। এর আগে জোয়ারের অস্বাভাবিক পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, দোকানপাট, ফসলি জমি এবং মাছের ঘের। বিদ্যুৎ বিছিন্নসহ দুর্বল হয়ে পড়েছে মোবাইল নেটওয়ার্ক। অপরদিকে ভোলা-চরফ্যাশন ও ভোলা-দৌলতখান আঞ্চলিক সড়কে গাছ ভেঙে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ভোলা জেলা ত্রাণও পুনর্বাসন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানিয়েছেন, তাদের হিসেবে ভোলার দৌলতখান ও সদর উপজেলার পরে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে।

আরও পড়ুন