ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

ঘরের বাইরে গেলেই মাস্ক, গাড়ির ভেতরেও

অনলাইন সংস্করণ
১৯ আগস্ট ২০২০, ৫:১৩ পূর্বাহ্ণ • ৮৪ বার পঠিত
ঘরের বাইরে গেলেই মাস্ক, গাড়ির ভেতরেও
ডেস্ক রিপোর্টঃ করোনাকালে আমাদের নতুন একটি পোশাক হয়েছে, এটি দিয়ে আমরা নাক ও মুখ ঢেকে রাখছি। মাস্কের কথা আর এই ব্যবহারের কারণ সবার জানা। সবাই জানি ঘরের বাইরে বের হতে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হয়। কিন্তু অনেকেই জানতে চান, যখন কোথাও বের হয়ে ছোট প্রাইভেট কারে থাকা হয়, মানে অনেক বেশি মানুষের সঙ্গে না মেশা হয়, এমন সময়ও মাস্ক পরতে হবে কিনা? করোনার সংক্রমণ এড়াতে বিশেষজ্ঞরা মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। তবে গাড়ির ভেতরে থাকলে যা করতে হবে: • গাড়িতে আপনি একা থাকেন তাহলে মাস্ক ব্যবহারের দরকার নেই • গাড়ি চালানোর যদি সময় অসুস্থ বোধ করেন ও গাড়িতে কেউ থাকে তবে মাস্ক ব্যবহার করুন • সুস্থ থাকলে গাড়িতে মাস্ক পরা জরুরি নয় • তবে ভাড়াচালিতে গাড়ি ব্যবহার করলে মাস্ক পরুন • গাড়ি চালানোর সময় মাস্ক ব্যবহার করলে অনেক সময় দেখতে সমস্যা হয় • মাস্কটা এমনভাবে পুরুন, যেন নাক-মুখ ভালোভাবে ঢাকা থাকে • তবে চোখ যেন ঢেকে না যায়, সেটা লক্ষ্য রাখবেন • মাস্ক ব্যবহার করলে গাড়ির এসি বন্ধ রেখে জানালার কাঁচ নামিয়ে দিন • এতে বাতাস চলাচল ঠিক থাকবে • গাড়ি চলার সময় মাস্ক খুলে রাখলেও দাঁড় করানো অবস্থায় মাস্ক ব্যবহার করুন • আর গাড়ি থেকে নামার সময় অবশ্যই মাস্ক পরে নিন। মহামারি করোনার ভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহার মাস্ট। যতক্ষণ সম্ভব মাস্ক পরে থাকার অভ্যাসই আমাদের নিরাপদ ও সুস্থ রাখতে পারে।

আরও পড়ুন