ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গ্রাজুয়েট ছাড়া ফাজিল-কামিল মাদ্রাসার সভাপতি নয়

অনলাইন সংস্করণ
২০ আগস্ট ২০২০, ৪:৩৫ অপরাহ্ণ ৬৪ বার পঠিত
গ্রাজুয়েট ছাড়া ফাজিল-কামিল মাদ্রাসার সভাপতি নয়
ডেস্ক রিপোর্টঃ গ্রাজুয়েট ব্যক্তি ছাড়া দেশের কোনো ফাজিল (স্নাতক) ও কামিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি হতে পারবে না বলে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়ে বলা হয়েছে, ফাজিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি ফাজিল বা ডিগ্রি পাসের নিচে কোনো ব্যক্তি হতে পারবে না এবং কোনো কামিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি কামিল বা মাস্টার্স পাসের নিচের কোনো ব্যক্তি হতে পারবে না। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের স্বাক্ষরের পর বুধবার (১৯ আগস্ট) ১৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ন কবির বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পেয়েছি। এর আগে গত ২১ জানুয়ারি গ্রাজুয়েট ব্যক্তি ছাড়া দেশের কোনো ফাজিল (স্নাতক) ও কামিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি হতে পারবে না বলে রায় দেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালত রায়ে আরও বলেন, প্রতিষ্ঠান প্রধান প্রথমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্নাতক ডিগ্রিধারী তিনজন ব্যক্তির নাম পাঠাবেন। তিনজনের মধ্যে থেকে ভিসি একজনকে সভাপতি পদে মনোনীত করবেন। কিন্তু ডিও লেটারে কেউ সভাপতি হলে সেটি বাতিল হবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত। একইসঙ্গে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পদে এমপির ডিও লেটারধারী মো. বেলাল হোসাইন বাবলুকে মনোয়ন দেওয়ায় তার সভাপতি পদ বাতিল করেছেন হাইকোর্ট। অ্যাডভোকেট মো. হুমায়ন কবির বলেন, ২০১৮ সালের ৮ মার্চ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পদে এমপির ডিও লেটারধারী মো. বেলাল হোসাইন বাবলুকে মনোনয়ন দেয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। শুধু তার নামই প্রতিষ্ঠান প্রধান সুপারিশ করে ভিসির কাছে পাঠিয়েছিলেন। পরে বেলাল হোসাইন বাবুলকে সভাপতি পদে মনোনয়ন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই মাদ্রাসার অভিভাবক সদস্য আরিফুল ইসলাম। ২০১৮ সালের ৮ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। রুলের শুনানি শেষে আদালত গ্রাজুয়েট ব্যক্তি ছাড়া (ডিগ্রি পাসের নিচে নয়) দেশের কোনো ফাজিল-কামিল (স্নাতক) মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি হতে পারবে না বলে রায় দেন। আইনজীবী মো. হুমায়ন কবির বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী রায়।

আরও পড়ুন