ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

গার্মেন্টস কর্মী ধর্ষন মামলার প্রধান আসামী গ্রেফতার

অনলাইন সংস্করণ
১০ আগস্ট ২০২০, ১২:২৫ অপরাহ্ণ • ৯৭ বার পঠিত
গার্মেন্টস কর্মী ধর্ষন মামলার প্রধান আসামী গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধিঃ
নারী গার্মেন্টস কর্মী ধর্ষন মামলার প্রধান আসামী মোঃ আমির হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সোমবার দুপুরে কুমিল্লা নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব গ্রেফতারের খবর জানায়।
সংবাদ সলম্মেলনে র‌্যার-১১ কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জর দোয়ারার বাজারের চাঞ্চল্যকর পিতৃহারা অসহায় গার্মেন্টস কর্মী রুবিনা বেগম ধর্ষন মামলার প্রধান আসামী মাঃ আমির হোসেনকে রবিবার রাতে চাদপুরের কচুয়া থানার পালাখাল এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-১১। সে পালিয়ে চাদপুরের কচুয়ায় একটি বাসা বাড়িতে ভাড়া থেকে দিনমুজুরের কাজ করত।
গ্রেফতারকৃত আমীর হোসেন সুনামগঞ্জের দোয়ারা থানার আলীপুর গ্রামের সিদ্দিকি মিয়ার ছেলে। সে গত ২৬ ও ২৭ মে তার একটি পরিত্যাক্ত ঘরে গার্মেন্টস কর্মী রুবিন কে আটক রেখে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। এ ব্যাপারে রুবিনা বেগম বাদী হয়ে দোয়ারা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।

আরও পড়ুন