ঢাকা ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু

গত ২৪ ঘন্টায় ৩৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৪৫৯

অনলাইন সংস্করণ
১৯ জুলাই ২০২০, ১১:০৪ পূর্বাহ্ণ ৫৭ বার পঠিত
গত ২৪ ঘন্টায় ৩৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৪৫৯

ডেস্ক রিপোর্টঃ

রবিবার দুপুরে স্বাস্থ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আবারো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৬১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ২ হাজার ৪৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তি শনাক্ত  হয়েছে। এনিয়ে দেশে মোট ২ লাখ ৪ হাজার ৫২৫ জন করোনায় আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৫৪৬ জন। এ নিয়ে সর্বোমোট ১ লাখ ১১ হাজার ৬৪২ জন সুস্থ হয়েছেন।

নতুন করে মারা যাওয়া ৩৭ জনের মধ্যী ২৯ জন পুরুষ এবং ০৮ জন নারী। মোট শনাক্ত হয়েছে ১৯.৮৯ শতাংশ।

গত মার্চ মাসের ৮ তারিখ বাংলাদেশে সর্বোপ্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার কথা জানানো হয় এবং সর্বোপ্রথম করোনায় আক্রান্ত ব্যাক্তির মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। তারপর গত ১৪ এপ্রিল বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। তারপর থেকে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে দেশে মোট ২ লাখ ৪ হাজার ৫২৫ জন করোনায় আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বর মাসে চীন থেকে উৎপত্তি হয় প্রাণঘাতী এই করোনাভাইরাসের। বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশের প্রত্তেকটি অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পরে।

গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসের সংকটকে মহামারি ঘোষণা করেন।

আরও পড়ুন