ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

গণপরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি

অনলাইন সংস্করণ
১১ আগস্ট ২০২০, ৮:৪১ পূর্বাহ্ণ • ১০১ বার পঠিত
গণপরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি
ডেস্ক রিপোর্টঃ মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে বাসের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার (১১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান। বিবৃতিতে তিনি দাবি করেন, এখন দেশের কোনো গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যেসব শর্ত অনুসরণ করে বর্ধিত ভাড়া আদায়ের কথা বলা হয়েছিল তার কোনোটাই মানা হচ্ছে না। সেই পুরনো কায়দায় গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। যাত্রী কল্যাণ সমিতি বলছে, করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে সরকারের বর্ধিত ৬০ শতাংশ ভাড়ার চেয়েও অধিকাংশ রুটে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এতে করোনা সংকটে কর্মহীন ও আয় কমে যাওয়া দেশের সাধারণ মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। ‘সরকার যাত্রীপ্রতিনিধি বাদ দিয়ে মালিকদের পাতানো ফাঁদে পা দিয়ে করোনার এই মহাসংকটে থাকা দেশের অসহায় জনগণের ওপর একচেটিয়াভাবে বাসের ভাড়া ৬০ শতাংশ বর্ধিত করে অযৌক্তিকভাবে চাপিয়ে দেয়া হয়েছে। ফলে দেশব্যাপী চলাচলরত বাস-মিনিবাসের সঙ্গে লেগুনা, হিউম্যান হলার, টেম্পু, অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা, ইজিবাইক, নসিমন-করিমন, টেক্সিক্যাবসহ সকল প্রকার যানবাহনের ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যায়।’ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘এতে যাত্রীস্বার্থ চরমভাবে উপেক্ষিত হয়। ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানিকে আরেক দফা উসকে দেয়া হয়। ওই সময়ে যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই ভাড়া বৃদ্ধির তীব্র বিরোধিতা করা হলেও তা আমলে নেয়া হয়নি।’ অনতিবিলম্বে স্বাস্থ্যবিধির নামে গণপরিবহণের বর্ধিত ভাড়া প্রত্যাহার করে দেশের প্রতি রুটে বর্ধিত ভাড়া পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আরও পড়ুন