ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ

অনলাইন সংস্করণ
৯ নভেম্বর ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ ৬৮ বার পঠিত
খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ
অনলাইন ডেস্ক: বিএনপিতে যোগদান করার পর প্রথম রাজনৈতিক বক্তৃতায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্তি হবে। তিনি বলেন, খালেদা জিয়ার আপোষহীন রাজনৈতিক আদর্শে উজ্জীবিত হয়েছে বিএনপিতে যোগ দিয়েছেন তিনি। রোববার বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় জুলাই মীর স্নিগ্ধকে। বিকেল ৪টায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ছাত্র-জনতা সমাবেশে অংশ নেন তিনি। সমাবেশস্থলে পৌঁছালে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল সহকারে ও কয়েকশো মোটরসাইকেল বহর নিয়ে ঐতিহাসিক মহাস্থানগড় থেকে মীর স্নিগ্ধকে বরণ করে নেন। ছাত্র-জনতা সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মীর শাহে আলম। বিএনপিতে যোগদান করার পর প্রথম রাজনৈতিক বক্তৃতায় মীর স্নিগ্ধ বলেন, পুণ্যভূমি শিবগঞ্জের মহাস্থান থেকে প্রথম রাজনৈতিক বক্তৃতা দেয়ার সুযোগ পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি। খুনি হাসিনা আমার ভাইসহ ২ হাজার ভাই-বোনকে হত্যা করেছে। ২০ হাজার জনকে আহত করেছে। এ সময় তিনি আরও বলেন, খুনি হাসিনার গুম-খুন ও জুলমের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি। ছোটোবেলা থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা দেখে আসছি। তার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিই। এ সময় ভাইয়ের মৃত্যুর পর খুনি হাসিনার ব্ল্যাংক চেকের অফার ফিরিয়ে দিয়েছেন দাবি করে তিনি বলেন, আমরা হাসিনার সঙ্গে আপস করিনি। খুনি হাসিনার বিচার এ দেশে হতে হবে। মীর স্নিগ্ধ বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশজুড়ে জুলাই যোদ্ধাসহ সকল তরুণ-যুবকদের একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরজীবনের জন্য বিলুপ্ত করবেন। সভাপতির বক্তৃতায় মীর শাহে আলম বলেন, বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি, এটা শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দেয়ার মাধ্যমে আবারও প্রমাণ হলো। শহীদ মীর মুগ্ধ জুলাই যোদ্ধাদের পানি খাওয়ানোর সময় পুলিশের গুলিতে নিহত হোন। মৃত্যুর আগে মীর মুগ্ধের 'পানি লাগবে পানি' এ ডাক কোটি কোটি মানুষের হৃদয় কাঁড়ে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে বগুড়ায় আজ মীর স্নিগ্ধের এ প্রোগ্রামের বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন