ঢাকা • ৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৪ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট উদ্বোধন

অনলাইন সংস্করণ
৩ জুন ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ণ • ৬৪ বার পঠিত
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  ১৫৪ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট উদ্বোধন

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

করোনা আক্রান্তদের চিকিৎসায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি ভেন্টিলেটর, ১০টি আইসিইউ বেড সহ ১৫৪ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট উদ্বোধন করা হয়েছে। হাসপাতালের একটি ৬ তলা ভবনকে সম্পূর্ণভাবে কোভিক-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।

এ ভবনে ডাক্তার, নার্স, কর্মকর্তা ও করোনা রোগীদের প্রবেশের জন্য আলাদা গেইট তৈরি সহ আনুসাঙ্গিক সকল সুযোগ-সুবিধা সংযুক্ত করা হয়েছে।

৩ জুন (বুধবার) দুপুরে প্রধান অতিথি হিসেবে করোনা ইউনিটের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

উদ্বোধন শেষে সাংবাদিকদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি বলেন, কুমিল্লায় করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য এই হাসপাতালটি জরুরী ছিল, তিনি বলেন, কুমিল্লা সদরের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার প্রধানমন্ত্রী থেকে পিসিআর মেশিন চেয়ে এনেছেন, আমাকে আইসিইউ করার জন্য সহযোগিতা করতে বলেছেন, তার কথায় আমি দ্রুত অর্থ বরাদ্দ দেই। করোনা রোগীদের চিকিৎসায় তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, অনেক কষ্ট করে সকলের সহযোগিতায় করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য এ হাসপাতালটির কার্যক্রম শুরু হলো, সুন্দর ও সুষ্টভাবে করোনা রোগীরা যাতে চিকিৎসা নিতে পারে এজন্য সাংবাদিক সহ সকলের সহযোগিতা চান এমপি বাহার। তিনি বলেন, আরো একটি পিসিআর মেশিন সংগ্রহ করা হবে, করোনা রোগীদের নমুনা সংগ্রহের জন্য আরো দুটি নমুনা সংগ্রহকারী টিম বাড়ানো হবে বলে জানান তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, ইতোমধ্যে অত্র হাসপাতালে নতুন আলাদা ভবনে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুুত করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের সংযোগ দেওয়া হয়েছে।

তিনি জানান, ৮ ঘন্টা করে ৩ শিফটে চিকিৎসা দেবেন ডাক্তারগণ। প্রতি শিফটে ডাক্তার, নার্স, কর্মকর্তা কর্মচারি ও সহকারি মিলিয়ে ৩০ জন কাজ করবে। হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা প্রদানকালীন সময়ে এ সকল ডাক্তার ও নার্স কর্মচারিরা হাসপাতালের কোয়ার্টারে থাকবেন। ১০ দিন পর এরা কোয়ারেন্টাইনে চলে যাবেন আসবেন ডাক্তারদের নতুন গ্রুপ। করোনা আক্রান্ত রোগী অত্র ইউনিটে পরীক্ষা-নিরিক্ষন সহ সকল সুবিধা পাবেন।

উদ্বেধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বিএমএর সাধারন সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারন সম্পাদক ডা. মোঃ মোরশেদুল আলম।

আরও পড়ুন