ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

কুমিল্লা মেডিকেলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

অনলাইন সংস্করণ
১৮ অক্টোবর ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ণ ৪৯ বার পঠিত
কুমিল্লা মেডিকেলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত
জেলা প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ২ সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় ওই দুই সাংবাদিককে মারধর করে হাসপাতাল থেকে বের করে দেয় দায়িত্বপ্রাপ্ত এক ডাক্তার ও তার সহযোগীরা। বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন— যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম খোকন চৌধুরী এবং ভিডিও সাংবাদিক কামরুল হাসান। লাঞ্ছিত হওয়া সাংবাদিক রফিকুল ইসলাম খোকন চৌধুরী বলেন, কুমিল্লায় সুমাইয়া আক্তার সুমি নামে এক শিশু গৃহকর্মী নির্যাতনের শিকার হওয়ায় সংবাদ সংগ্রহ করতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। এ সময় আমার সঙ্গে থাকার ভিডিও সাংবাদিক কামরুল হাসানকে ভিডিও ধারণ করতে বাধা দেন ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসক ডা. আবু জাফর সানি। এসময় চিকিৎসককে অনুরোধ করি, তারা যে অসহায় এক শিশুর চিকিৎসা দিচ্ছেন, তার একটু ভিডিও ধারণ করার। তাতেও বাধা দেন ডা. আবু জাফর সানি ও তার লোকজন। পরে তার লোকজনসহ ক্ষিপ্ত হয়ে মারধর করে হাসপাতাল থেকে বের করে দে আমাদের। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আজিজুর রহমান সিদ্দিকী বলেন, বিষয়টি দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

আরও পড়ুন