ঢাকা • ৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লা ময়নামতি ডাক্তারদের যৌন নির্যাতনের শিকার নারী শিক্ষার্থী; থানায় অভিযোগ

অনলাইন সংস্করণ
৫ নভেম্বর ২০২৪, ৪:২২ পূর্বাহ্ণ • ৬৩ বার পঠিত
কুমিল্লা ময়নামতি ডাক্তারদের যৌন নির্যাতনের শিকার নারী শিক্ষার্থী; থানায় অভিযোগ
  • নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজের ডাক্তারদের দ্বারা জান্নাতুল মাসুম ময়না (৩৭) নামের এক শিক্ষার্থীকে অশ্লীল ভাষায় গালমন্দ, শ্লীলতাহানীসহ যৌনপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জান্নাতুল মাসুম ময়না (৩৭) বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো, কুমিল্লা বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র ডা. নজরুল ইসলাম, নগরীর রেইসকোর্স এলাকার ডা. আব্দুর রব এর পুত্র ডা. রইস আব্দুর রব (৫৫), নগরীর চৌধুরী পাড়া এলাকার মৃত বজলুর রহমানের পুত্র ডা. মো. তাইফুর রহমান (৬০)। অভিযোগ সূত্রে জানাযায়, ময়নামতি মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের প্রধান ডা. আনিসের প্যানেল বাতিলের দাবি, সাম্নকলিপি প্রদান,ময়নামতি কলেজ পরিচালনা পর্ষদের প্রধান ডা.আব্দুল বাকি আনিস ও তার সমর্থিত প্যানেল বাতিল এবং কুমিল্লার স্বাস্থ্য ব্যবস্হায় তাদের অবাঞ্চিত ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করিয়া আমিসহ উপরোক্ত সাক্ষীরা এবং আরো কয়েকশত বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীরা জেলা প্রশাসক সহ প্রধান উপদেষ্টা,স্বাস্থ্য উপদেষ্টা,স্বরাষ্ট্র উপদেষ্টা,আইন উপদেষ্টা, সচিব স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, সভাপতি-সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ),সিভিল সার্জন, পুলিশ সুপার, সভাপতি-সাধারণ সম্পাদক কুমিল্লা প্রেস ক্লাব ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া বরাবর স্মারকলিপি প্রদান ঘটনাস্থল কোতয়ালী মডেল থানাধীন ৬ নং জগন্নাথপুর ইউপিস্হ বারোপাড়া সাকিনের ময়নামতি মেডিকেল কলেজ কুমিল্লায় উপস্থিত হইলে উপরোক্ত বিবাদীরা আমাকে দেখিয়া প্রথমত অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করে। এক পর্যায়ে বিবাদীরা আমাকে ঝাপটাইয়া ধরিয়া অশ্লীল কথা বলে এবং আমার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্হানে হাত দিয়া শ্লীলতাহানি করে,যৌনপীড়ন দেয়। আমার শোর-চিৎকারে বৈষম্য বিরোধী ছাত্ররা এগিয়ে আসলে বিবাদীরা আমাদেরকে বিভিন্ন প্রকার হুমকি ধুমকি প্রদান করে, দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আমি বিষয়টি বৈষ্ণব বিরোধী ছাত্রদের সাথে বিস্তারিত আলোচনা করতে এবং থানায় হাজির হইয়া অভিযোগ দায়ের করতে বিলম্ব হইলো।

আরও পড়ুন