ঢাকা • ১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লা ভেন্যুতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের লড়াই বৃহস্পতিবার

অনলাইন সংস্করণ
২৭ জানুয়ারি ২০২১, ১:৪২ অপরাহ্ণ • ৬১ বার পঠিত
কুমিল্লা ভেন্যুতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের লড়াই বৃহস্পতিবার
প্রদীপ দেব, নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের লড়াই আজ। আবাহনী-মোহামেডানের এ উত্তেজনাকর খেলার জন্য কুমিল্লার ফুটবল প্রেমিরা অধির আগ্রহে অপেক্ষা করছে। আশপাশের জেলা থেকেও নানান বয়সের মানুষ খেলা দেখতে এসেছে কুমিল্লায়। প্রিমিয়ার ফুটবল লীগের মোহামেডান স্পোটিং ও বসুন্ধরা কিংসের হোম ভেন্যু কুমিল্লা শহীদ দীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, এবারের আসরে আবাহনী ও মোহামেডানের এ ম্যাচটি সকল উন্মাদনাকে ছাড়িয়ে গেছে। সমস্ত কুমিল্লায় এখন ফুটবল উৎসব শুরু হয়েছে। অলিগলিতে আবাহনী-মোহামেডানের খেলাকে প্রচার করে মাইকিং চলছে। আবাহনী-মোহামেডান এ উত্তেজনা পাড়া-মহল্লায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ম্যাচকে ঘিরে একটা সময় দুই ভাগে ভাগ হয়ে যেত সমর্থকরা। ভরে যেত গ্যালারি। দুই দলের পতাকায় ছেয়ে যেত গোটা শহর। বিপিএলে মোহামেডান স্পোটিং ও বসুন্ধরা কিংসের হোম ভেন্যু হওয়ায় আগের দুটি ম্যাচেও দর্শক হয়েছে গ্যালারীতে। আজকের খেলায় মাহামেডান ও আবাহনীর হওয়ায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের পূর্ব এবং পশ্চিম গ্যালারী ভরবে সমর্থকে এমনটাই আশা করছেন কতৃপক্ষ। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। নিরাপত্তাও জোরদার করা হয়েছে। বুধবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে বিকেলে অনুশীলন করে মোহামেডান ও সকালে অনুশীলন করে আবাহনী। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন জানান, আবাহনী-মোহামেডান সবসময়ই একটি উত্তেজনা। তিনি সকলকে নিয়ে সফল একটি খেলা উপভোগ করার আশা ব্যাক্ত করেন।  

আরও পড়ুন