ঢাকা • ৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লা বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ, পরিবর্তন ১৭১ জনের ফল

অনলাইন সংস্করণ
১১ মার্চ ২০২৩, ৮:৫৬ পূর্বাহ্ণ • ৫২ বার পঠিত
কুমিল্লা বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ, পরিবর্তন ১৭১ জনের ফল
  • ডেস্ক রিপোর্ট:
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। শুক্রবার (১০ মার্চ) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য ৬ হাজার ৭৭৫ জন ছাত্র-ছাত্রী ২১ হাজার ৮৫৪টি আবেদন করেছেন। একজনে একাধিক বিষয়েও আবেদন করেছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে খাতা পুনর্নিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। ফেল করেছেন এমন ৪৪ জন পাস করেছেন। এছাড়া পূর্বে পাস করা ১৩৬ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। এবার এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক সাত দুই শতাংশ। পরীক্ষায় অংশ নেয় ৮৫ হাজার ৮৮০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৭৭ হাজার ৯০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন।

আরও পড়ুন