ঢাকা • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি'র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
২৭ জানুয়ারি ২০২১, ১০:৫৬ পূর্বাহ্ণ • ৬২ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি'র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল’র (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৫টি বিভাগের শিক্ষকদের নিয়ে ‘স্ব মূল্যায়ন রিপোর্ট লিখা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হকের সঞ্চালনায় এবং আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ জাহানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সেলফ এ্যাসেসমেন্ট নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনাদের গুণাবলীর একটি বিশেষ গুণ হচ্ছে লিডারশীপ। এই লিডারশীপ শুধু ছাত্রদের মধ্যেই নয়, সমাজের মধ্যেও। লিডারশীপ হয় সেক্রিফায়েস থেকে, আত্মসংযম থেকে, আত্ম নিয়ন্ত্রন থেকে, সেলফ এ্যাসেসমেন্ট থেকে। লিডারের দিকে সবাই তাকিয়ে থাকে, লিডার কি করে? লিডার যদি বিশ্বাস অর্জন করতে না পারে তাহলে লিডারশীপ অর্জন হয় না। আপনারা যা করেন তা নিজে বিশ্বাস করতে হবে এবং অন্যদেরও বিশ্বাস অর্জন করতে হবে। তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরই নির্ভর করছে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ। এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেক সুন্দর। যদি শিক্ষকরা তাদের কাজ ঠিকমতো পালন করে তাহলে এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানে পৌঁছে যাবে। এসময় আইকিউএসি এর পরিচালক ড. বনানী বিশ্বাস, প্রত্নতত্ত্ব ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সকল শিক্ষক এবং ফার্মেসী বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও আইন বিভাগের প্রোগ্রাম সেলফ এ্যাসেসমেন্ট কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন