ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

অনলাইন সংস্করণ
২ ডিসেম্বর ২০২০, ৩:১৭ অপরাহ্ণ ৫১ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ - ২০২১ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার প্রধান নির্বাচন কমিশনার ড. এ. কে. এম রায়হান উদ্দিন, নির্বাচন কমিশনার নকীবুন নবী ও মোঃ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত তফসিল সূত্রে এ তথ্য জানা যায়। এবং নির্বাচনের জন্য ১৩ ই ডিসেম্বর ধার্য্য করা হয়েছে। ৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৬ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ৭ ডিসেম্বর মনোনয়নপত্র বিক্রি শুরু করা হবে। ৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এবং ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৩ ডিসেম্বর প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং ভোট গ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন