ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ১৩ ডিসেম্বর

অনলাইন সংস্করণ
১ ডিসেম্বর ২০২০, ১২:০৪ অপরাহ্ণ ৯১ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ১৩ ডিসেম্বর
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২১ এর নির্বাচন আগামী ১৩ ডিসেম্বর (রোববার) অনুষ্ঠিত হবে। সোমবার (৩০ নভেম্বর) রাতে শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভায় নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়। শিক্ষক সমিতির বর্তমান সভাপতি রশিদুল ইসলাম শেখ নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কার্যনির্বাহী সভায় শিক্ষকদের মতামতের ভিত্তিতে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন। আর নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নকীবুন নবী এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান। এর আগে গত ২৯ নভেম্বর শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভায় ১৩ ডিসেম্বর নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হলে ৩০ নভেম্বর সাধারণ সভায় শিক্ষকদের অধিকাংশের মতামতের ভিত্তিতে তা পাস হয়। তারই পরিপ্রেক্ষিতে সোমবার রাতে কার্যনির্বাহী সভায় নির্বাচন কমিশন গঠন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি রশিদুল ইসলাম শেখ বলেন, ‘সমিতির সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ শিক্ষকের মতামতের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।’

আরও পড়ুন