ঢাকা • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

অনলাইন সংস্করণ
৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ণ • ৬২ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ
রফিক উদ্দিনঃ সারাদেশে ঘটে যাওয়া সকল ধর্ষণের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনটির সভাপতিত্ব করেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত। মানববন্ধনে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নেতাকর্মীরা সারাদেশে ঘটে যাওয়া সকল ধর্ষণের তীব্র নিন্দা জানান এবং ধর্ষণের সাথে যারা যারা সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কামনা করেন।

আরও পড়ুন