ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

অনলাইন সংস্করণ
১৪ জানুয়ারি ২০২৩, ১:২৯ অপরাহ্ণ ৬৬ বার পঠিত
কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা
  • ফয়সাল মবিন পলাশ:
কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের ২ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লার রক্ স্টার পাঠি সেন্টারে শনিবার সকালে সাধারণ সভায় সংগঠনের সভাপতি এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হকের সভাপতিত্বে রবিউল বাশার খান এর সঞ্চালনার মধ্যদিয়ে আগের কমিটি বিলপ্তি ঘোষণা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাবর হোসেন। আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথি কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলাম নতুন কমিটি ঘোষণা করেন। মোঃ জুনায়েদ শিকদার তফুকে সভাপতি সংগঠনের বিদায়ী সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবর হোসেনকে কো-সভাপতি, জুয়েল রানা মজুমদারকে সাধারণ সম্পাদক, মোঃ রবিউল বাশার খানকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে সহ-সভাপতি প্রাণের বাংলাদেশের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আউয়াল সরকার, সহ-সভাপতি দেশ প্রতিক্ষণের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদার, অর্থ সম্পাদক কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার ফেরদৌস মাহমুদ মিঠু, দপ্তর সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ এর কুমিল্লা জেলা প্রতিনিধি গাজী মোঃ রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কুমিল্লা প্রতিদিন এর সহ-সম্পাদক শরীফুল ইসলাম সুমন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কুমিল্লার সময়ের স্টাফ রিপোর্টার মাসুদ বিল্লাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ওমর শারিদ বিধান, সমাজ কল্যাণ সম্পাদক আমাদের কন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক যুগান্তর এর ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সৌরভ মোহাম্মদ হারুন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক একুশের সংবাদের কুমিল্লা মহানগর প্রতিনিধি নারায়ন কুন্ড, নির্বাহী সদস্যরা হলেন আনন্দবাজার এর স্টাফ রিপোর্টার এস এম শাহাদাৎ হোসেন, কুমিল্লার সময় এর নির্বাহী সম্পাদক মোঃ মনির হোসেন, দৈনিক যুগান্তর এর লালমাই প্রতিনিধি আবুল কালাম মজুমদার, আরিফুল ইসলাম, হুমায়ুন কবির, ফয়সাল মবিন পলাশ, জাফর আহমেদ, ফারুক আজম সাধারণ সদস্য অরুন কৃষ্ণ পাল, আব্দুল মতিন, মোস্তাফিজুর রহমান সুজন, শাহিন মিয়া, রিয়াজ মোর্শেদ মাসুদ, মোঃ জসিম উদ্দিন, মোঃ সাইদুল রহমান, দ্বিপক বর্ধণ, মাসুদ রানা, শাকায়েত মারুপ, মুজিবুর রহমান চৌধুরী, শাহাদাত হোসাইন নির্বাচিত হয়েছেন। উপদেষ্টা হিসাবে রয়েছে প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সি টিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, সংগঠনের সাবেক সভাপতি হাজী আলমগীর হোসেন মোঃআজিজুল হক প্রমুখ নির্বাচিত হয়েছেন। আগামী ২ বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়। এসময় কুমিল্লা জেলা উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন