ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লা নগরীর একটি ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
৩১ ডিসেম্বর ২০২০, ১২:৫৯ অপরাহ্ণ ৪৭ বার পঠিত
কুমিল্লা নগরীর একটি ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল গাঙ্গলী মাঠের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার চকবাজার ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, ওইদিন ভোরে ডোবার মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এখনও ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার মুখে সাদা দাড়ি রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন