ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লা নগরীতে ফুটপাত দখল; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

অনলাইন সংস্করণ
১৪ ডিসেম্বর ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ণ • ৮০ বার পঠিত
কুমিল্লা নগরীতে ফুটপাত দখল; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা নগরীতে ফুটপাত দখল মুক্ত না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় রবিবার বেলা ৪ টা থেকে ৫টা পর্যন্ত নগরীর ষ্টেশন রোড থেকে শুরু করে ধর্মপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় ফুটপাত দখল করে রাখা ৭ টি দোকান মালিক কে ২০ হাজার ৬০০টাকা জরিমানা করা হয়। জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ ও মোঃ মাজহারুল ইসলাম। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, দখল মুক্ত করার জন্য পূর্বে সচেতন করা হয়েছিলো। সচেতন না হওয়ায় এখন জরিমানা করা হলো। কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন