ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের মুখোমুখি প্রাইভেটকার, নিহত ৫

অনলাইন সংস্করণ
৩১ জুলাই ২০২০, ১২:৪৫ অপরাহ্ণ • ৬৯ বার পঠিত
কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের মুখোমুখি প্রাইভেটকার, নিহত ৫

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা - সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছে। এ সময় একজন গুরুতর আহত হয়েছে। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৬ টার দিকে বঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের সাথে মৌলভীবাজারগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ঢাকা থেকে সিলেটগামী প্রাইভেটকারের সাথে কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছে। একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা প্রাইভেটকারের যাত্রী। তারা ঢাকা থেকে সিলেটে গ্রামের বাড়ি ফিরছিলেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ওসমানীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাস কেটে প্রাইভেটকার বের করে। সেই সঙ্গে হতাহতদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন