ঢাকা ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক ফুটবল ফাইনালের পর পারিবারিক কলহ, অভিমানে প্রাণ দিলেন যুবক রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ

কুমিল্লা কংশনগরে অস্ত্র সহ ৬ ডাকাত আটক।

অনলাইন সংস্করণ
৮ জুন ২০২০, ৪:০১ পূর্বাহ্ণ ৩৯ বার পঠিত
কুমিল্লা কংশনগরে অস্ত্র সহ ৬ ডাকাত আটক।

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার থেকে কংশনগর সড়কের শিকারপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ। এসময় তাদেও কাছ থেকে উদ্ধার করা হয়েছে এলজিসহ বিভিন্ন দেশীয় আগ্নেয়াস্ত্র । শনিবার গভীর রাতে এঘটনাটি ঘটে।

বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান, রাত্রিকালিন ডিউটি পরিচালনাকালে শনিবার রাতে গোপন সংবাদে খবর আসে নিমসার টু কংশনগর সড়কের বুড়িচং মোকাম ইউনিয়নের শিকারপুর এলাকায় একদল সশস্ত্র ডাকাত সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, এসআই নন্দন চন্দ্র সরকার, এএসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তখন পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে স্থানীয় লোকজনের সহায়তায় ৬ ডাকাতকে আটক করে। এসময় একটি এলজি, দুই রাউন্ড গুলি, মুখোশ, চাপাতিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে।

আটককৃতরা হলো- শিকারপুর গ্রামের মৃত আঃ রশিদের ছেলে আঃ আলীম, আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় আবু রায়হানের ছেলে মোঃ জীবন, দৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে মোঃ ফয়সাল, ধর্মপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে আসিফ, ধর্মপুর এলাকার হুমায়ূন কবিরের ছেলে আল আমিন, ও ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের মৃত আবু জাহেরের ছেলে ইকবাল হোসেন।

পুলিশ আটককৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের পূর্বক কুমিল্লা আদালতে প্রেরণ করেছেন।

আরও পড়ুন