ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লা ইপিজেড এর সার্বিক উন্নয়ন নিয়ে প্রেস ব্রিফিং

অনলাইন সংস্করণ
৪ মার্চ ২০২১, ১২:৫৪ অপরাহ্ণ • ৯০ বার পঠিত
কুমিল্লা ইপিজেড এর সার্বিক উন্নয়ন নিয়ে প্রেস ব্রিফিং
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা জেলা তথা  দেশের সার্বিক উন্নয়নে  কুমিল্লা ইপিজেডের ভূমিকা সম্পর্কে  সংবাদকর্মীদের অবহিত  করণের লক্ষে  প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে কুমিল্লা ইপিজেডের কনফারেন্স রুমে সাংবাদিকদের বিভিন্ন বিষয় তুলে ধরেন বেপজা এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর। তিনি জানান, বর্তমানে কুমিল্লা ইপিজেডে ২৩৪ টি প্লটে ৪৭টি প্রতিষ্ঠান আছে, যার মধ্যে ৩৫ টি বিদেশি, ১৩ টি দেশি-বিদেশির সম্বনয়ে ও ৯ টি সম্পূর্ন দেশি প্রতিষ্ঠান। ৪৭ টি প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৫শত ৪৩ জন শ্রমিক কর্মরত আছেন। যার মধ্যে ২০ হাজার ৮ শত ৯৭ জন নারী শ্রমিক ও ১৩ হাজার ৬ শত ৪৬ জন পুরুষ শ্রমিক রয়েছে। কুমিল্লার পুরাতন বিমানবন্ধর এলাকায় ২৬৭.৪৬ একর জমিতে কুমিল্লা ইপিজেড বাংলাদেশ ৪র্থ বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। অর্থ-সামাজিক উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০০ সালে কুমিল্লা ইপিজেড উদ্বোধন করেন। কুমিল্লা ইপিজেডে এ পর্যন্ত মোট বিনিয়োগ এসেছে ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার, রপ্তানী হয়েছে ৩ হাজার ৬ শত ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য সামগ্রী। তিনি আরো জানান, কুমিল্লা ইপিজেডের কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধনাগারটি রাসায়নিক এবং জৈবিক উভয় পদ্ধতিতে প্রতিদিন ১৫ হাজার ঘনমিটার বর্জ্য পরিশোধন করার ক্ষমতা রাখে। বর্তমানে প্রতিদিন ৮ হাজার ঘনমিটার বর্জ্য পরিশোধন করা হয়। ফলে কুমিল্লা ইপিজেডের বর্জ্যে পরিবেশের কোন ক্ষতি হচ্ছে না। এসময় কুমিল্লা ইপিজেডের জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান সহ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন