ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার

কুমিল্লায় ৭২ ঘন্টার মধ্যে শিশু রিফান হত্যার রহস্য উদঘাটন

অনলাইন সংস্করণ
২৬ জানুয়ারি ২০২১, ২:৫৮ অপরাহ্ণ ৪০ বার পঠিত
কুমিল্লায় ৭২ ঘন্টার মধ্যে শিশু রিফান হত্যার রহস্য উদঘাটন
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার মেঘনা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের শিশু রিফান (৫) হত্যাকান্ডের ৭২ ঘন্টার ব্যবধানে পুলিশ হত্যার রহস্য উদ্ধারসহ মূল আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতার হওয়া শাকিল (২২) একই গ্রামের কবির হোসেনের ছেলে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার ওমরকান্দা ব্রিজ এলাকায় পুরোনো মেঘনা নদী থেকে ওই শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর ১০ দিন আগে গত ১২ জানুয়ারি বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়েছিল শিশুটি। সোমবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর এলাকা থেকে ঘাতক শাকিলকে গ্রেফতার করে মেঘনা থানা পুলিশ। এরপর থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে শাকিল পুরো হত্যাকাণ্ডের রহস্য পুলিশকে জানায়। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল মজিদ বলেন, আমাদের সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিম স্যারের নেতৃত্বে আমরা হত্যার রহস্য উদঘাটন করতে নিরবিচ্ছিন্ন তদন্ত শুরু করি। তদন্তে প্রযুক্তির সহায়তাও নেওয়া হয়। সর্বশেষ আমরা খুনিকে সনাক্ত এবং গ্রেফতার করতে সক্ষম হই। ওসি আরো বলেন, শিশুটির দুষ্টুমিতে বিরক্ত হয়ে তার মুখে ইট নিক্ষেপ করে শাকিল। এতেই মৃত্যু হয় শিশুটির। হত্যার পর সে শিশুটির মরদেহ একটি বস্তায় ভরে। এরপর মরদেহটি লুকিয়ে রাখে একটি অটোরিকশার গ্যারেজে। মরদেহটি থেকে যখন দুর্গন্ধ বের হতে শুরু করে তখন মরদেহটি নিয়ে ফেলে দেয় নদীতে। কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিম উল আহসান ( প্রশাসন ও অর্থ) আজকের কুমিল্লাকে বলেন, নিরবচ্ছিন্ন তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর এলাকা থেকে আটক করা হয় হত্যাকাণ্ডের মূল ঘাতক শাকিল (২২) কে। হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব ফজলুল করিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এবং মূল আসামি শাকিল গ্রেপ্তার হয়।

আরও পড়ুন