ঢাকা ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক ফুটবল ফাইনালের পর পারিবারিক কলহ, অভিমানে প্রাণ দিলেন যুবক রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ

কুমিল্লায় ২৭ করোনাজয়ী পুলিশের প্লাজমা দান

অনলাইন সংস্করণ
১০ জুলাই ২০২০, ৬:৫১ পূর্বাহ্ণ ৪০ বার পঠিত
কুমিল্লায় ২৭ করোনাজয়ী পুলিশের প্লাজমা দান

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করেছেন কুমিল্লা জেলা পুলিশের ২৭ জন করোনাজয়ী পুলিশ সদস্য।

গত বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা কুমিল্লা পুলিশ লাইন থেকে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপালতালে তাদের প্লাজমা ডোনেট করতে যান। যাবার সময় কুমিল্লা পুলিশ লাইনস-এ অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।

পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় করোনাজয়ী পুলিশ সদস্যসহ সকল করোনা আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া করানো হয়। এ অনুষ্ঠানে জানানো হয় দায়িত্ব পালন করতে গিয়ে জেলা পুলিশের ১৮৬ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।

এদের মধ্যে ৭৪ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন। এবং প্লাজমা দানকারীদের, করোনায় আক্রান্ত মুমূর্ষ রোগীদের সহ অনেকের প্রাণ বাঁচাতে পারে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন