ঢাকা ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী

কুমিল্লায় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তিন সদস্য আটক, অপহৃত ২ জন উদ্ধার

অনলাইন সংস্করণ
১০ মে ২০২১, ৬:২৩ অপরাহ্ণ ৩৯ বার পঠিত
কুমিল্লায় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তিন সদস্য আটক, অপহৃত ২ জন উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লায় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ এর একটি আভিযানিক দল। সোমবার (১০ মে) ভোররাতে নগরীর উত্তর দূর্গাপুর এলাকা হতে তাদের আটক করা হয়। এসময় অপহৃত ২ জন ভিকটিমকেও উদ্ধার করা হয়। অপহরণ কাজে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু ও ১টি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। আটককৃত আসামীরা হলেন, কুমিল্লা নগরীর উত্তর দূর্গাপুর গ্রামের মৃত নওয়াব মিয়ার মেয়ে রীনা আক্তার (৪০),শংকপুর গ্রামের জয়নাল আবেদীন ভূইয়ার ছেলে মোঃ শাহা পরান (১৯) ও বুড়িচংয়ের এবদারপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মোঃ শরিফ ইসলাম (২২)। রবিবার (৯ মে) কুমিল্লার কান্দিরপাড় হতে অপহৃত মোঃ জালাল হোসেন (২২) ও মোঃ মাসুদ রানা (১৬) কান্দিরপাড় মার্কেটে আসে মোবাইল ক্রয়ের জন্য। মোবাইল ক্রয়ের পর্যাপ্ত টাকা না থাকায় তারা মোবাইল ক্রয় না করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করে। পতিমধ্যে কোতয়ালী থানার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অপহরণ চক্র গতিরোধ করে এবং অপহৃত ব্যক্তিদ্বয়কে মোবাইল চুরীর মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে জোরপূর্বক মটর সাইকেলে উঠিয়ে উত্তর দূর্গাপুর নিয়ে যায়। সেখানে আরো কয়েকজন মিলে ছেলে দুটিকে আটকে রেখে মারধর করেনগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এসময় অপহরণকারীরা অপহৃত মোঃ জালাল হোসেন (২২) এর ফোন দিয়ে তার মাকে কল করে ৫০ হাজার টাকা এবং অপর অপহৃত মোঃ মাসুদ রানা (১৬) এর ভাই মোঃ কাইয়ুম হোসেনকে ফোন দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। এমতাবস্থায় ভিকটিমের পরিবার র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা অফিসে এসে তাদের ছেলেদেরকে উদ্ধারের জন্য র‌্যাবের সহায়তা কামনা করে। ভিকটিমদের পরিবারের সাথে কথা বলে অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভিকটিম উদ্ধারের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে উত্তর দূর্গাপুর হতে ভিকটিমদ্বয়কে উদ্ধার করে এবং তিন অপহরণকারীকে আটক করে। কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আসামীদের কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপহরণ সংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন