ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় র‌্যাব-১১ অভিযানে, গণপরিবহনে চাঁদাবাজীর সময়ে চাঁদাবাজ চক্রের ০৩ জন গ্রেফতার

অনলাইন সংস্করণ
১৯ আগস্ট ২০২০, ৭:৪৭ পূর্বাহ্ণ ৬০ বার পঠিত
কুমিল্লায় র‌্যাব-১১ অভিযানে, গণপরিবহনে চাঁদাবাজীর সময়ে চাঁদাবাজ চক্রের ০৩ জন গ্রেফতার
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় র‌্যাব-১১ এর সিপিসি-২ অভিযানে, গণপরিবহনে চাঁদাবাজীর সময়ে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ০৩ জন সক্রিয় সদস্য হাতেনাতে গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৮ আগস্ট ২০২০ ইং তারিখ বিকাল বেলায় কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন পালপাড়া ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নানাবিধ ভয়-ভীতি দেখিয়ে ভ‚য়া রশিদের মাধ্যমে বিভিন্ন গণপরিবহনে চাঁদাবাজী করার সময় উক্ত চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে হাতে নাতে আটক করা হয়। আটককৃতরা হলো ১- কুমিল্লা জেলার কোতয়ালি থানার আড়াইওড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৩১), ২- কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা (উত্তরপাড়া) গ্রামের মোঃ দৌলত মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৪০), ৩- কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা (মধ্যপাড়া) গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ শহিদ (৪৩)। এ সময় তাদের নিকট হতে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের নগদ ১৬,১৩০/- (ষোল হাজার একশত ত্রিশ) টাকা, চাঁদা আদায়ের ভ‚য়া রশিদ ২৫ টি এবং ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন পালপাড়া ব্রীজ ও এর আশপাশের বিভিন্ন রোডে ট্রাক, অটোরিক্সা (সিএনজি), লরি, নছিমন ইত্যাদি পরিবহনের ড্রাইভার, হেলপারদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে ভ‚য়া রশিদের মাধ্যমে বলপূর্বক টাকা গ্রহণ করে আসছিল বলে স্বীকার করে। গণপরিবহনে চাঁদাবাজী বন্ধ করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন