ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারীসহ নিহত ২

অনলাইন সংস্করণ
২ আগস্ট ২০২০, ৪:৩৫ অপরাহ্ণ • ৫৫ বার পঠিত
কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারীসহ নিহত ২

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় হিমাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৫ জন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনা উপজেলার আড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস আড়িখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় চালকসহ ৭ জন আহত হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও কাজী নজমুজ্জামান সহকারী পরিচালক নেতৃত্বে,ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদের মধ্যে এক নারীসহ দুজন মারা যান। নিহতদের মধ্যে শামসুন্নাহার বেগম নোয়াখালী জেলার আটগাও গ্রামের সেলিমের স্ত্রী। তবে নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন