ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লায় মাস্ক না থাকায় ২৭ মামলা ও জরিমানা

অনলাইন সংস্করণ
১৯ জুন ২০২১, ১২:৩০ অপরাহ্ণ ৭৩ বার পঠিত
কুমিল্লায় মাস্ক না থাকায় ২৭ মামলা ও জরিমানা
ফয়সাল মবিন পলাশঃ
করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত বিধি নিষেধ না মেনে মাস্ক ছাড়া চলাচলকারীদের বিরুদ্ধে কুমিল্লায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। শনিবার (১৯ জুন) বেলা ১১ টা থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান, শপিং কমপ্লেক্স, বাসস্ট্যান্ড ও জনবহুল স্থানে জেলা প্রশাসনের ৯টি টিম একযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় আইন অমান্যকারীদের সতর্ক ও জরিমানা করা হয়। এছাড়া অস্বচ্ছল ও অসহায়দের মাঝে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জানান, স্বাস্থবিধি নিশ্চিত করতে মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় কুমিল্লা নগরীর, কান্দিরপাড়, রাজগঞ্জ, চকবাজার, টমসম ব্রিজ, শাসনগাছা বাসস্ট্যান্ড, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে একযোগে ৯টি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে যারা উদাসিনভাবে মাস্ক ছাড়া চলাচল করছে এরকম ২৭ টি মামলায় ১১ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থবিধি মেনে চলতে সচেতনতামূলক মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন