ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনায় ভাই-বোনসহ নিহত ৪

অনলাইন সংস্করণ
২৬ জুলাই ২০২০, ৩:৪০ অপরাহ্ণ • ১০০ বার পঠিত
কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনায় ভাই-বোনসহ নিহত ৪

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ চারজন নি’হত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার বুড়িচং উপজেলার হরিণধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নি’হতরা সবাই লেগুনার যাত্রী।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার হরিণধরা এলাকায় বিদ্যুৎ অফিসের সামনে সিলেট অভিমুখী একটি ট্রাক অপর একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কুমিল্লা অভিমুখী একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সং’ঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে দুইজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় আরও ৩ জনকে ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যান। এ ঘটনায় নিহতের স্বজনদের মাঝে শোকের আহাজারি বিরাজ করছে।

নিহতরা হলেন- জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত নবী নেওয়াজ ভূইয়ার ছেলে কুয়েত প্রবাসী ওসমান গণি ভূইয়া (৪০) ও তার বোন রিপা আক্তার (৩৬), দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের স্বর্গীয় বিপিন চন্দ্র সাহার ছেলে সাধন চন্দ্র সাহা (৫০) এবং মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে লেগুনা হেলপার সাজিদ (১৮)।

নিহ’ত দুই ভাই-বোনের স্বজনরা জানান, কোরবানির ঈদের গরু ক্রয় করতে টাকার জন্য ক্যান্টনমেন্ট এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনায় তারা মা’রা যান।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

আরও পড়ুন