ঢাকা • ১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
২১ ডিসেম্বর ২০২০, ২:৪৩ অপরাহ্ণ • ৫৪ বার পঠিত
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠিত

“বঙ্গবন্ধুর স্বপ্নের রেশ, রক্তে কেনা বাংলাদেশ, পুলিশ ছিল অগ্রভাগে আগামীতেও এগিয়ে রবে!

ফয়সাল মবিন পলাশঃ

জেলা পুলিশ কুমিল্লা কর্তৃক বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) কুমিল্লা পুলিশ লাইনের শহীদ আর আই এ বি এম আব্দুল হালিম মিলনাতয়নে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মান্যবর রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি মুক্তিযোদ্ধের সময়ের বিভিন্ন ইতিহাস ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অবদান এর আলোকে বক্তব্য প্রদান করেন। তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ সদস্যদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবের। প্রতিরোধ যুদ্ধের প্রথমেই তারা তাদের ছোট্ট অস্ত্র দিয়ে বড় অস্ত্রে সু সজ্জিত পাক সেনাদের মুখোমুখি হয়েছিল সাহসিকতার সাথে। ভয়ে পালিয়ে না গিয়ে শত্রুর সাথে যুদ্ধ করেছিলেন। এ প্রজন্মের পুলিশ সদস্যদেরকে মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাস জানতে হবে। তা না হলে তারা বিভ্রান্তিতে পড়তে পারে। তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে আহ্বান করেন রেঞ্জ ডিআইজি। কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ডা.আরিফুর রহমান। এসময় পুলিশ সুপার (ইন সার্ভিস) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২শ ৩২জন শহীদ পরিবার, মৃত মুক্তিযোদ্ধা ও জীবিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। মুক্তিযোদ্ধাদের পক্ষে তাদের পরিবারের সদস্যদেরকে ফুল, শুভেচ্ছা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলে কুমিল্লা জেলার বিশিষ্ঠ সাংবাদিকগন।

আরও পড়ুন