ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় বিভিন্ন প্রকল্পে ৮০ লাখ টাকার চেক বিতরণ

অনলাইন সংস্করণ
২৩ মে ২০২১, ৫:১৩ অপরাহ্ণ ৫৪ বার পঠিত
কুমিল্লায় বিভিন্ন প্রকল্পে ৮০ লাখ টাকার চেক বিতরণ
নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাবিখার চেক বিতরণ করা হয়েছে। রোববার (২৩ মে) দুপুরে কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জেলা ক্রীড়া সংস্থার হল রুমে উন্নয়ন কাজের জন্যে মোট ৮০ লক্ষ টাকা কাবিখা ও টি আর প্রকল্পের চেক বিতরণ করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, ভাইস চেয়ারম্যান তারিকুর ইসলাম জুয়েলসহ মহানগর আওয়ামী লীগ ও আর্দশ সদর উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সদর উপজেলায় কাবিখার ১১ টি উন্নয়ন প্রকল্পের ১ কোটি ৭ লক্ষ টাকা বরাদ্দের প্রায় ৩০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলায় (টি আর) প্রকল্পের ৫০ লক্ষ টাকার চেক দেওয়া হয়। সরকারের টি আর প্রকল্পের ৪১টি উন্নয়ন প্রকল্পের কাজের জন্যে মহানগর ও আদর্শ সদর উপজেলার মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে এ চেক বিতরণ করেন এমপি বাহার। এর মাঝে যাদের জমি আছে ঘর নেই এমন ২৬ টি অসহায় পরিবারের মাঝে বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘর হয় নির্মাণের জন্য দেওয়া হয়।

আরও পড়ুন