ঢাকা • ১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লায় বাসের চাপায় মটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা নিহত

অনলাইন সংস্করণ
২২ ডিসেম্বর ২০২০, ১১:০২ পূর্বাহ্ণ • ৫২ বার পঠিত
কুমিল্লায় বাসের চাপায় মটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা নিহত
প্রদীপ দেব, নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় সততা পরিবহনের যাত্রীবাহী বাস চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দশ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার বেলা ২ টায় এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন মজুমদার (৩৫) ব্যাংক এশিয়াতে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রæত গতিতে ঢাকামূখী সততা পরিবহনের কুমিল্লা জ-১১-০১৮১ যাত্রীবাহী বাসটি মোটরবাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও মোটরবাইকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা কামাল হোসেন মজুমদার ঘটনাস্থলে নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির অন্তত দশজন যাত্রী আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে দূর্ঘটনা কবলিত বাসটির ভেতর ফেন্সিডিলের বোতল ছড়িয়ে ছিলো। বিষয়টি নিয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন জানান, বেলা দুইটায় আমরা দূর্ঘটনার খবর পাই। পুলিশ গিয়ে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করে। দূর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। এ সময় ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্তত ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মনে হচ্ছে কোন যাত্রী ফেন্সিডিল বহন করছিলো। লাশ বর্তমানে থানায় রয়েছে। মোটরবাইক ও বাসটিকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন