ঢাকা ১ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সতর্কীকরণ সাইনবোর্ড উপেক্ষা করে সড়ক বিভাগের জমি দখল কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০

কুমিল্লায় বাবার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: মামলা করে বিপাকে মা-মেয়ে

অনলাইন সংস্করণ
২৮ অক্টোবর ২০২০, ১২:৫৭ অপরাহ্ণ ৪০ বার পঠিত
কুমিল্লায় বাবার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: মামলা করে বিপাকে মা-মেয়ে
নিজস্ব প্রতিবেদকঃ
‘মাদকাসক্ত স্বামী তার দুই মেয়েকে শ্লীলতাহানি করেছেন’ স্ত্রীর এমন অভিযোগে থানা পুলিশ অভিযুক্ত আবু বক্কর ছিদ্দিককে গ্রেফতার করে। কিন্তু আদালতে সোপর্দ করার পর দুই মেয়ে বিচারকের কাছে প্রকৃত তথ্য তুলে ধরায় দেখা দেয় বিপত্তি। মিথ্যা অভিযোগে মামলা করায় মামলার বাদী ও দুই সন্তানকে আদালত চলাকালীন সময় পর্যন্ত আটক রাখা হয়। মঙ্গলবার চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন রিমার আদালতে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার। এর আগে গত সোমবার দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামের আবু বক্করের স্ত্রী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মাদক সেবন করে তার ২ সন্তানকে মারধরসহ শ্লীলতাহানির অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ওই দিন বিকেলে আবু বক্করকে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে মামলার দুই কথিত ভিকটিম (২ মেয়ে) ও বাদী হাসিনা বেগমকে ২২ ধারা জবানবন্দি দেয়ার জন্য কুমিল্লা আদালতে হাজির করা হয়। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন রিমা মামলার বাদী ও তার ২ মেয়েকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা এক পর্যায়ে সত্য ফাঁস করে দেন। দুই মেয়ে আদালতকে জানান, মাদকাসক্ত বাবা বিভিন্ন সময় কারণে অকারণে তাদের মা ও তাদেরকে মারধর করতেন। তার (বাবা) অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা মায়ের পরামর্শে মিথ্যা অভিযোগের পরিকল্পনা করি। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, আদালত অভিযোগের কোনো সত্যতা না পেয়ে এবং মিথ্যা অভিযোগের কারণে মামলার বাদী ও তার ২ মেয়েকে আদালত চলা পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন। পরে সন্ধ্যায় তাদের ছেড়ে দিয়েছেন বলে জানতে পেরেছি।

আরও পড়ুন