ঢাকা • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লায় ফুটপাত দখল করে ব্যবসা : মোবাইল কোর্টে অর্থদন্ড

অনলাইন সংস্করণ
৪ জানুয়ারি ২০২১, ৫:০৮ পূর্বাহ্ণ • ৫৮ বার পঠিত
কুমিল্লায় ফুটপাত দখল করে ব্যবসা : মোবাইল কোর্টে অর্থদন্ড
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীরের নির্দেশনা ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা নগরীর বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করণে প্রতিদিনের ন্যায় রবিবার (৩ জানুয়ারি) তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের টমছমব্রিজ, চকবাজার, রাজগঞ্জ ও কান্দিরপাড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন ব্যবসায়ীকে ৭ হাজার ৮ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ৭টি মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাযহারুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন জেলা আনসার ও জেলাপুলিশ বিভাগের সদস্যরা। মো: আবু সাঈদ জানান, জনস্বার্থে সকল ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন