ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ও জরিমানা

অনলাইন সংস্করণ
২৩ ডিসেম্বর ২০২০, ৯:৪৭ পূর্বাহ্ণ ৫৯ বার পঠিত
কুমিল্লায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ও জরিমানা
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা নগরীতে জেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে নগরীর টমছমব্রীজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী। এসময় রাস্তার পাশের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ও মাস্ক না পড়ায় বিভিন্ন জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নগরীর সবচাইতে যানজট প্রবণ টমছমব্রিজ এলাকায় রাস্তার পাশে বসা বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক ভাবে সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করা হয় এবং অবৈধভাবে দখল করে নির্মিত দ্বিতল ভবনের একটি হোটেল ভেঙ্গে ফেলা হয়। জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী জানান, যানজট মুক্ত রাখতে নগরীর প্রতিটি সড়কে ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন