ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

কুমিল্লায় প্রতিদিনই কমছে পেঁয়াজ দাম!

অনলাইন সংস্করণ
২২ সেপ্টেম্বর ২০২০, ৬:৩৩ অপরাহ্ণ ৩১ বার পঠিত
কুমিল্লায় প্রতিদিনই কমছে পেঁয়াজ দাম!
নিজেস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় প্রশাসনের পাশাপাশি দোকান মালিক সমিতির তদারকি অভিযান চলছে। আর এ কারনেই প্রতিদিনই একটু একটু কমছে পেঁয়াজের দাম। এতে করে স্বস্থি ফিরেছে ক্রেতাদের মনে। তবে স্টক ব্যবসায়ীরা পড়েছেন বিপদে। অগ্রীম পেঁয়াজ কিনে গুদামজাত করেছেন। এখন বিক্রি না হওয়ায় পচন শুরু করেছে। গতকাল সোমবার নগরীর অন্যতম পাইকার বাজার চকবাজারের তেরীপট্টিতে গিয়ে দেখা যায়, বাজারে পাইকারী ৪৮-৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। খুচরা কেজী প্রতি ৬০-৬৫ টাকা। আজ মঙ্গলবার সরেজমিনে নগরীর রাজগঞ্জ- চকবাজারের তেরীপট্টিতে ঘুরে ও পাইকারদের সাথে কথা বলে জানা যায়, গতকালের চেয়ে আজ অন্তত কেজী প্রতি ২/৩ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পাইকারী বাজারে ৪০-৪৫ টাকা আর খুচরা বাজারে ৫০-৬০ টাকা কেজী দরে বিক্রি হচ্ছে। কুমিল্লা জেলা ব্যবসায়ী নেতারা জানান, প্রশাসনের সাথে দোকান মালিক ও মার্চেন্ট এসোসিয়েশনের সমন্বিত সমন্বিত অংশগ্রহনের ফলে বাজারে প্রতিদিনই পেঁয়াজের দাম কমছে। সাশ্রয়ী মূল্য পেঁয়াজ বিক্রি করছে বিক্রেতারা। পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে। মঙ্গলবার অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নার্গিস সুলতানা। বাজার ঘুরে তিনি সাংবাদিকদের জানান, বর্তমানে পেঁয়াজের দাম স্থিতিশীল আছে। গতকালের তুলনায় আজ দাম অন্তত ঙ্গ টাকা কমেছে। তবে বেশী দামে পেঁয়াজ বিক্রি করার মত কোন অভিযোগ পাই নি। যদি কোন অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসন থেকে এমন অভিযান অব্যহত থাকবে। অভিযান শেষে কুমিল্লা দোকান মালিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমরা দোকান মালিক সমিতি থেকে নিয়মিত তদারকি করছি। পেঁয়াজের বাজার স্থিতিশলি আছে। এমন অবস্থা অব্যহত রাখতে দোকান মালিক সমিতি বদ্ধ পরিকর। চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলী আশরাফ বলেন, পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে কুমিল্লা জেলা প্রশাসন ভোক্তা অধিদপ্তরসহ ব্যবসায়ী সমিতির নেতারা সক্রিয় রয়েছে। আশাকরি কেউ পেঁয়াজ নিয়ে বাড়তি সুবিধা গ্রহণ করতে পারবে না। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সদস্য ফয়েজ আহমেদ, মোস্তাফিজুর রহমান বিপু, সদস্য শাহাদাৎ খান সুমন, চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক লিটন মিয়া, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, কার্যকরী নির্বাহী সদস্য আলমগীর হোসেনসহ অন্যনারা। অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

আরও পড়ুন