ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

অনলাইন সংস্করণ
১৪ জানুয়ারি ২০২১, ৫:৫৬ অপরাহ্ণ ৩২ বার পঠিত
কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদকঃ
করোনাকালে স্থগিত দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের তাত্ত্বিক পরীক্ষাগুলোকে অটোপাস এবং প্রথম তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাসে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়াসহ চার দফা দাবি আদায়ে কুমিল্লায় সরকারি ও বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। এসময় টানা কয়েক ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হয়। সড়কের দুই ধারে আটকে পড়ে শত শত যাত্রীবাহী বাস ও মালবাহী যান। এতে ভোগান্তির শিকার হন যাত্রীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১২ টা থেকে একঘণ্টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে কুমিল্লা সদর দক্ষিণ থানা ও কুমিল্লা হাইও য়ে পুলিশের কর্মকর্তার ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়স্ত্রণে আনেন। প্রায় একঘণ্টা অবরোধের পর মহাসড়ক স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। মহাসড়ক অবরোধে বিক্ষোভে অংশ নেন কুমিল্লার সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সিসিএন বেসরকারি পলিটেকনিক্যাল ও সিপিপিআই পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নেওয়া কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান, স্থগিত দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের তাত্ত্বিক পরীক্ষাগুলোকে অটোপাস এবং প্রথম তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাসে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। এক মাসের লস মানি না, অতিরিক্ত ফি প্রত্যাহার ও প্রাইভেট পলিটেকনিক্যালে সেমিস্টার ফি মওকুফ করতে হবে এবং সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা ছাত্রদের জন্য আসন বরাদ্দ করতে হবে। আর এই চার দফা দাবি মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা। কুমিল্লা সদর দক্ষিণ থানার সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত পাল বলেন, হঠাৎ করে শিক্ষার্থীদের অবরোধে থমকে দাঁড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ঘণ্টাব্যাপী অবরোধে যানজট সৃষ্টি হয় মহাসড়কের দুইপাশে। পরবর্তীতে পলিটেকনিকের শিক্ষকদের সঙ্গে কথা বলে দাবি মানার আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন বলে জানান তিনি।

আরও পড়ুন